আওয়ামী লীগের নিবন্ধন দ্রুত বাতিল করা উচিত: নাহিদ

আওয়ামী লীগের নিবন্ধন দ্রুত বাতিল করা উচিত: নাহিদ

৫ আগস্টেই বাংলাদেশের জনগণ আওয়ামী লীগের বিরুদ্ধে একটি রায় দিয়েছে যে তারা এ দেশে আর কখনো রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বিজ্ঞাপন

শুক্রবার রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের অডিটোরিয়ামে এবি পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, আমরা যখন বলি জনগণ সিদ্ধান্ত নিবে আওয়ামী লীগের ব্যাপারে। তখন উপায় হচ্ছে একটি ভোটের মাধ্যমে, অন্যটি রাজপথে তাদের অবস্থান জানান দিয়ে গণঅভ্যুত্থানের মাধ্যমে। তা ৫ ই আগস্টে হয়েছে বলে জানান তিনি।

নাহিদ ইসলাম আরও বলেন, একটি গণঅভ্যুত্থান দেশে হয়েছে, সেখানে এদেশের জনগণ মুজিববাদ ও আওয়ামী লীগকে অস্বীকার করেছে। জনরোষে পড়ে আওয়ামী লীগের নেতারা দেশ ছেড়ে পালিয়েছে। এরপরেও আওয়ামী লীগ এদেশে রাজনীতি করতে পারবে কি পারবে না এ আলোচনা আসতে পারে না।

৫ আগস্টের পর আওয়ামী রাজনীতির নৈতিক ভিত্তি হারিয়েছে। এখন তার আইনি বন্দোবস্ত কি হবে, কোন পক্রিয়ায় তাদের রাজনীতি থেকে বের করবো এখন এটা সময়ের দাবি বলে জানান তিনি।

তিনি বলেন, আওয়ামী লীগের নিবন্ধন অতি দ্রুত বাতিল করা উচিত এবং তাদের সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ করতে হবে এবং বিচারের মাধ্যমে আমরা তাদের বিষয়ে একটি চূড়ান্ত ফয়সালা পাবো।

তিনি আরও বলেন, যে আলোচনা নিয়ে রাজনীতি সামনে আগাচ্ছে সংস্কার, নির্বাচন ও আওয়ামী লীগের বিচার। এর কোনোটিই একে অন্যের বিরোধী নয়। বরং এ তিনটির মাধ্যমেই গণতান্ত্রিক রূপান্তর হওয়া সম্ভব।

সংস্কার প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, সংস্কারের কথা সকল রাজনৈতিক দলই বলছে একটা মৌলিক সংস্কারের জায়গায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। যার মাধ্যমে শাসনব্যবস্থা ও ক্ষমতা হস্তান্তর হতে পারে। তা পরিবর্তন না হলে জনগণের আকাঙ্ক্ষা

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন