খালেদা জিয়ার রোগমুক্তি চেয়ে ছাত্রদলের দোয়া মাহফিল

খালেদা জিয়ার রোগমুক্তি চেয়ে ছাত্রদলের দোয়া মাহফিল

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

শনিবার রাজধানীর স্যার সলিমুল্লাহ এতিমখানায় গোর-ই-শহীদ জামে মসজিদে এ দোয়া মাহফিল হয়।

বিজ্ঞাপন

এ কর্মসূচির আয়োজন করেন ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তারিক।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন, আবুল কাসেম প্রধান, রকিবুল হাসান, জুল হোসেন; সদস্য সাব্বির আহম্মেদ, কর্মী শাহ আলম, তানভীর হোসেন, রিয়া বিশ্বাস, নাজমুস সাকিব। এ ছাড়া সূর্যসেন হল ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মিনহাজ উদ্দিন, তরিকুল ইসলাম তারেক, কর্মী তারিফউল্লাহ, আরেফিন সুলতান, জোবায়ের আহম্মেদ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অংশ নেন বিজয় একাত্তর হল ছাত্রদলের সদস্য মো. আয়াজুর রহমান, সামি মাহমুদ সাদাফ, মাহমুদুল হাসান, সাফওয়ান সাব্বির, শেখ মুজিবুর রহমান হলের সদস্য সিয়াম রহমান, তাহমিদ হুমায়ুন তানিম, কর্মী যাররাফ রহমান রাশহা, কবি জসিম উদ্দিন হলের সদস্য মাহফুজ ইকবাল, হাজী মুহম্মদ মুহসীন হলের সাখাওয়াত আনসারী সৈকত, ফজলুল হক মুসলিম হলের হামিম তাশরিফ আবির, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের মো. সামিসহ বিভিন্ন হল ও বিশ্ববিদ্যালয় শাখার নেতা-কর্মীরা।

এছাড়া উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক সাংগঠনিক সম্পাদক হাবিব মেহেদি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সদস্য নূর হোসেন, ঢাকা মহানগর উত্তরের ফজলে রাব্বি রাদ, মুজতবা তাহমিদ মুবিন, মো. নাজমুল হক, মো. তানভিরুল ইসলাম।

মহানগর দক্ষিণের মো. জুবায়ের হোসেন, মো. ফাহাদ হোসেন; মহানগর পূর্বের মো. জাহিদ হাসান, মো. সোয়াইবুল ইসলাম রেম্পি, মুন্তাসির হাসনাত; মহানগর পশ্চিমের মো. মাহমুদুল হাসান; তেজগাঁও কলেজের রিমন রায়হান; বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাকিব হোসেন সৌরভ, আরাফাত হোসেন, ওসমান গণি, জামান মোল্ল্যা, শফিকুল ইসলাম বাবু, রুমান বেপারী ও তোফায়েল মুন্সিসহ অসংখ্য নেতাকর্মী ও মুসল্লী।

দোয়া মাহফিলে উপস্থিত নেতারা দেশের সার্বিক শান্তি, সমৃদ্ধি এবং সব বাংলাদেশি মানুষের কল্যাণ কামনা করে মোনাজাত করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন