রাজনৈতিক দলগুলোকে সঠিক আচরণ করতে হবে: নাহিদ ইসলাম

রাজনৈতিক দলগুলোকে সঠিক আচরণ করতে হবে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, রাজনৈতিক দলগুলোকে সঠিক আচরণ করতে হবে। শনিবার দুপুর ১২টার দিকে রাজধানীর বাংলামটরে কেন্দ্রীয় অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

বিজ্ঞাপন

নাহিদ ইসলাম বলেন, অতিদ্রুত জুলাই ঘোষণা পত্র প্রদানের ব্যবস্থা করা উচিত। বিচার, সংষ্কার ও নির্বাচন এ তিনটির রোডম্যাপ একসঙ্গে প্রকাশ করা উচিত। তাহলে জনমনে ও রাজনৈতিক দলগুলোর মধ্যে স্বস্তি ও আস্থার জায়গা তৈরি হবে।

তিনি বলেন, রাজনৈতিক দলসহ সব পক্ষের সঙ্গে আলোচনা করে একটি সুষ্ঠু সমাধানে বের করবে আন্তর্বর্তী সরকারের কাছে এটা আমাদের প্রত্যাশা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন