আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

অস্ত্রসহ জাবি ছাত্রদলের সাবেক নেতা গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

অস্ত্রসহ জাবি ছাত্রদলের সাবেক নেতা গ্রেপ্তার

সাভারে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতাসহ তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (০৯ ফেব্রুয়ারি) ভোরে সাভারের চাপাইন রোডের তালতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে মোহাম্মদপুরের বসিলা আর্মি ক্যাম্প।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন- গালিব ইমতিয়াজ নাহিদ, মাসুদ রানা আলভি এবং রবিউল আউয়াল বাবু। এদের মধ্যে নাহিদ স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ও জাবি ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক।

সেনাবাহিনীর পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নাহিদ একজন তালিকাভুক্ত সন্ত্রাসী। তার কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল, ১৩টি দেশি অস্ত্র ও বিভিন্ন ধরনের গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, ২০১০ সালের মে মাসেও সাভারের একটি আবাসিক হোটেল থেকে গালিব ইমতিয়াজ নাহিদকে আটক করেছিল র‍্যাব। সে সময় তার কাছে যুক্তরাষ্ট্রে তৈরি একটি পিস্তল, তিন রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন পাওয়া যায়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন