সুষ্ঠু নির্বাচনের স্বার্থে অন্তর্বর্তী সরকার পুনর্গঠনের দাবি বিএনপির

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে অন্তর্বর্তী সরকার পুনর্গঠনের দাবি বিএনপির

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে অন্তর্বর্তী সরকার পুনর্গঠনের দাবি করেছে বিএনপি। শনিবার রাতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে দলটির নেতারা এ দাবি জানান।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে অন্তর্বর্তী সরকার পুনর্গঠনের দাবি জানানো হয়েছে। বাংলাদেশে গণতন্ত্র উত্তরণের লক্ষে বিএনপি প্রথম থেকেই জাতীয় ও সুস্পষ্ট নির্বাচনী রোডম্যাপ দাবি করে আসছে।

বিজ্ঞাপন

বৈঠক শেষে গণমাধ্যমের কাছে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, আমাদের পক্ষ থেকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগ চাওয়া হয়েছে।

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় বিএনপির চার সদস্য উপস্থিত ছিলেন। চার সদস্যের নেতৃত্বে ছিলেন, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। এছাড়াও ছিলেন, ডক্টর আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন