গণতন্ত্র প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচন দিন: আমিনুল হক

গণতন্ত্র প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচন দিন: আমিনুল হক

দেশে গনতন্ত্র প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন,জনগণ চায় দ্রুত নির্বাচন ও ভোটের অধিকার। দ্রুত নির্বাচন দিন, জনগণ যাকে ভোট দিবে সে সরকার গঠন করবে।

বিজ্ঞাপন

রবিবার দুপুরে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শেরে বাংলা নগর থানা বিএনপির কর্মীসভা ও রাষ্ট্র মেরামতের ৩১ দফার কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন,৫ ই আগস্ট দেশ স্বৈরাচার মুক্ত হলেও পরিপূর্ণভাবে এখনো স্বৈরাচার মুক্ত হয়নি।প্রশাসনে স্বৈরাচারের দোসরদের রেখে দেশ পরিপূর্ণভাবে সংষ্কার করা সম্ভব নয়।পরিপূর্ণ সংস্কার করতে দ্রুত নির্বাচিত সরকার দরকার।

আমিনুল হক বলেন,আমাদেরকে জনগণের কাছে যেতে হবে। এদেশের মানুষের কাছে যেতে হবে। কারণ বিএনপি বিশ্বাস করে বাংলাদেশের মাটিতে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। সেই নির্বাচনে বিএনপি যদি জনগণের ভোটে নির্বাচিত হয়,তাহলে বিএনপিই এদেশের জনগণের কল্যাণের জন্য কাজ করবে।বিএনপি এদেশের সাধারণ মানুষের উন্নয়নের জন্য কাজ করবে।

আমিনুল হক বলেন,আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় তারা শুধু মুখে মুখে উন্নয়ন করেছে।দেশের মানুষের কোন উন্নয়ন করেনি। তারা শুধু নিজেদের পকেটের উন্নয়ন করেছে।

এসময় তিনি আরও বলেন,এদেশের সাধারণ মানুষের উন্নয়ন করতে হবে। জনগণের কল্যাণে উন্নয়নেই বাংলাদেশের মানুষের যে স্বপ্ন সেই স্বপ্নটি পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হবে।

বিএনপি সরকার গঠন করার সুযোগ পেলে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করবে বলেও আশ্বস্ত করেন তিনি।

কর্মশালায় এসময় বক্তব্য রাখেন,বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা আব্দুস সালাম, ঢাকা মহানগর উত্তর বিএনপি সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব,ঢাকা মহানগর উত্তর বিএনপি সদস্য সচিব মোস্তফা জামান,মহানগর বিএনপি সিনিয়র সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার,মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গির হোসেন,ফেরদৌসী আহমেদ মিষ্টি,এবিএমএ রাজ্জাক,গাজী রেজাউনুল হোসেন রিয়াজ,আক্তার হোসেন,এম কফিল উদ্দিন আহমেদ,হাজী মোঃ ইউসুফ,আফাজ উদ্দীন,তহিরুল ইসলাম,শাহআলম,মাহাবুব আলম মন্টু,মহানগর সদস্য এল রহমান,মাহবুব আলম ভূইয়া শাহিন,ডা. একেএম কবির আহমেদ রিয়াজ,শামীম পারভেজ,নুরুল হুদা ভূঁইয়া নূরু,হাজী নাসির উদ্দীন,এম এস আহমাদ আলী,ইব্রাহিম খলিল, তাসলিমা রিতা,মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য অ্যাডভোকেট আফতাব উদ্দিন জসিম, মহিলাদল মহানগর সদস্য সচিব এ্যাড রুনা লায়লা,স্বেচ্ছাসেবকদল ঢাকা মহানগর উত্তর এর আহ্বায়ক শেখ ফরিদ হোসেন,সাধারণ সম্পাদক মহসিন সিদ্দিকী রনী,জাসাস মহানগর উত্তর সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু,মহানগর পশ্চিম ছাত্রদলের সভাপতি মোঃ রবিন খান,সাধারণ সম্পাদক আকরাম আহমেদ,ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন আহমেদ,সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান লিপকন,এছাড়াও তেজগাঁও থানা বিএনপি তেজগাঁও থানা বিএনপি আহ্বায়ক ইঞ্জিনিয়ার মিরাজ উদ্দিন হায়দার আরজু,যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান কবির,মোঃ ইমান উদ্দিন ভূইয়া ইমন,শেরেবাংলা নগর থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক তোফায়েল আহমেদ,২৬ নং ওয়ার্ড সভাপতি কাজি মজিবুর রহমান, খিলক্ষেত থানা বিএনপি যুগ্মআহবায়ক সিএম আনোয়ার হোসেন, উত্তরাপূর্ব থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক আমিনুল হক,যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম খান,উত্তরাপূর্ব থানা সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. এফ ইসলাম চন্দন,তারেক হাসান,মিরপুর থানা বিএনপি সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহমেদ প্রধান,মোঃপুর থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক মীর মোঃ কামাল হোসেন, ৩৩ নং ওয়ার্ড বিএনপি সিনিয়র সহসভাপতি মোঃ ওসমান গণি সেন্টু, শেরে বাংলা নগর থানা ২৭ নং ওয়ার্ড বিএনপি সভাপতি নূরুল হক, তুরাগ থানা বিএনপি আহ্বায়ক সদস্য আব্দুল আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন