কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে যুবকদের অগ্রণী ভূমিকা প্রয়োজন: খেলাফত মজলিস

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে যুবকদের অগ্রণী ভূমিকা প্রয়োজন: খেলাফত মজলিস

জনগণের কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনির্মাণে যুবকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

শুক্রবার রাজধানীর পল্টনের একটি হোটেলে ইসলামী যুব মজলিসের লিডারশীপ ডেভেলপমেন্ট ওয়ার্কশপে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, যুবকরাই দেশের ভবিষ্যৎ কর্ণধার এবং তাদের দক্ষতা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব। তাই তাদের রাজনৈতিক ও সাংস্কৃতিকভাবে সচেতন করে গড়ে তুলতে হবে। বাংলাদেশের স্বাধীনতা ও তাহজীব-তমুদ্দুন রক্ষায় তরুণরাই অগ্রণী ভূমিকা পালন করবে। ইসলামী যুব মজলিস তরুণদের এ লক্ষ্যে আরো সুসংগঠিত করবে।

শাখা দায়িত্বশীলদের নিয়ে আয়োজিত দিনব্যাপী এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি তাওহীদুল ইসলাম তুহিন। সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মাওলানা সোহাইল আহমদের পরিচালনায় ওয়ার্কশপে বিষয়ভিত্তিক আলোচনা পেশ করেন খেলাফত মজলিস সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, যুগ্ম মহাসচিব অধ্যাপক সিরাজুল মামুন, খেলাফত মজলিস কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক মাওলানা রুহুল আমিন সাদী।

বিশেষ অতিথি ছিলেন খেলাফত মজলিস যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী, ডক্টর মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক আবদুল জলিল, খেলাফতের নারায়ণগঞ্জ মহানগর শাখার সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, শ্রমিক মজলিস কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এইচ এম এরশাদ।

আহমদ আবদুল কাদের বলেন, স্বাধীনতাত্তোর বাংলাদেশে তরুণ ও যুবকদের এই শক্তিকে ইতিবাচক কাজে লাগানোর কার্যকর উদ্যোগ এখনো কোন সরকার গ্রহণ করেনি। বরং এদেরকে ক্ষমতার সিড়ি ও পেশিশক্তির কাজে অপব্যবহার করেছে। জুলাই-আগস্ট গণ অভ্যুত্থান পরবর্তি নতুন বাংলাদেশে এ বিষয়ে সকলকে ভাবতে হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন