ইসলামী আন্দোলন

শাপলাসহ বিচারবহির্ভূত সব হত্যাকান্ডের বিচার করতে হবে

স্টাফ রিপোর্টার

শাপলাসহ বিচারবহির্ভূত সব হত্যাকান্ডের বিচার করতে হবে

ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেছেন, শাপলার শহীদদের খুনিদের বিচার করে দেশের বৃহত্তর ইসলামপন্থি জনতার হৃদয়ের আকাঙ্খার বাস্তবায়ন করতে হবে। শাপলার নির্মম ঘটনার সঙ্গে জড়িত সকল খুনি ও দোষীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে।

তিনি বলেন, শাপলা চত্বরের এই ঘটনা শুধু একটি মানবিক বিপর্যয় নয়, এটি ন্যায়বিচার ও মানবাধিকারের প্রশ্ন। তাই সত্য উদঘাটন, দায়ীদের চিহ্নিতকরণ এবং তাদের যথাযথ শাস্তি নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

বিজ্ঞাপন

সোমবার রাতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের গেন্ডারিয়া থানা শাখার উদ্যোগে থানা তৃণমূল দায়িত্বশীল মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এতে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণের সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুল আহাদ।

গেন্ডারিয়া থানা শাখা সভাপতি হাজী মিজানুর রহমান মিলনের সভাপতিত্বে এবং সেক্রেটারি হাকিম মাওলানা আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় থানা নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন