আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

খালেদা জিয়ার সুস্থতা কামনা জমিয়তের

স্টাফ রিপোর্টার

খালেদা জিয়ার সুস্থতা কামনা জমিয়তের
ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। একই সঙ্গে তার অসুস্থতার খবরে উদ্বেগ প্রকাশ করেছে দলটি।

শনিবার এক বিবৃতিতে জমিয়তের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও সুস্থতার জন্য দেশবাসীকে দোয়ার আহ্বান জানান।

বিজ্ঞাপন

বিবৃতিতে তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী। তিনি দীর্ঘকাল দেশের সেবা করেছেন। বর্তমানে তিনি যে শারীরিক কষ্টে আছেন, মানবিকভাবে তার জন্য সবার বেশি বেশি দোয়া করা খুবই প্রয়োজন।

জমিয়ত নেতারা সরকারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তার সুচিকিৎসা নিশ্চিত করার জোর দাবি জানান। বিবৃতিতে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু, সুস্থতা ও শান্তিময় জীবন কামনা করা হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন