আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নেতাকর্মীদের সাথে যৌথসভা করলেন তানভীর আহমেদ রবিন

স্টাফ রিপোর্টার

নেতাকর্মীদের সাথে যৌথসভা করলেন তানভীর আহমেদ রবিন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-৪ (শ্যামপুর ও কদমতলী) সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন শ্যামপুর ও কদমতলী থানা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে এক যৌথ সভা অনুষ্ঠিত করেন।

মঙ্গলবার এলাকাভিত্তিক সংগঠনকে আরও সুসংগঠিত ও গতিশীল করতে তিনি এ যৌথ সভা করেন।

বিজ্ঞাপন

সভায় নেতৃত্বের বিভিন্ন দিক, সাংগঠনিক প্রস্তুতি, মাঠপর্যায়ের কর্মপরিকল্পনা ও নির্বাচনী প্রচারণা আরও শক্তিশালী করার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা তুলে ধরেন তানভীর আহমেদ রবিন। তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

এসময় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পাশাপাশি অসুস্থ ঢাকা-৪ ও ৫ আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব সালাহউদ্দিন আহমেদের দ্রুত রোগমুক্তির জন্যও দোয়া করা হয়।

সভায় স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রতিনিধি কার্যকর সাংগঠনিক সমন্বয়ের গুরুত্ব তুলে ধরেন এবং আসন্ন নির্বাচনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...