বড় রাজনৈতিক দলগুলোর কিছু নেতার ভূমিকা রহস্যজনক: মঞ্জু

বড় রাজনৈতিক দলগুলোর কিছু নেতার ভূমিকা রহস্যজনক: মঞ্জু

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, বড় রাজনৈতিক দলগুলোর কিছু নেতার ভূমিকাও বেশ রহস্যজনক। তাদের কেউ কেউ একবার বলছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হোক তারা চান না। আবার বলছেন, আওয়ামী লীগের নামে কেউ রাজনীতি করতে পারবে না। তাদের কারো কারো কাছে এখনই ‘বার বার ফ্যাসিবাদ শব্দ শুনতে ভালো লাগে না’।

শুক্রবার সিলেট মহানগর এবি পার্টি আয়োজিত শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক ও পেশাজীবীদের সম্মানে ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

মঞ্জু বলেন, গুম, খুন, গণহত্যা, সন্ত্রাসবাদ ও লুটপাটের অভিযোগে দেশ থেকে পালিয়ে যাওয়া আওয়ামী ফ্যাসিবাদীদের বিচার, নিষিদ্ধ ও নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের অবস্থান শুরু থেকেই বিভ্রান্তিকর।

তিনি দুঃখ ও ক্ষোভ প্রকাশ করে বলেন, আওয়ামী লীগের হাতে থাকা থকথকে রক্তের দাগ এখনও শুকায়নি এবং তাদের একজন সাধারণ কর্মীর কণ্ঠেও ভুল স্বীকার বা ক্ষমা চেয়ে অনুতপ্ত হওয়ার কোন লক্ষণ নেই। ৬/৭ মাস যেতে না যেতে তাদের হাতে সবচেয়ে বেশি নির্যাতিত দলের নেতাদের এরকম দ্বিধান্বিত অবস্থান মে খুবই হতাশাজনক। বিলম্ব না করে জাতিসংঘ কর্তৃক খুন, সন্ত্রাসবাদ ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত আওয়ামী লীগের ব্যাপারে একটি ঐকমত্যে পৌঁছার জন্য জনাব মঞ্জু অন্তর্বর্তী সরকারসহ সকলের প্রতি আহ্বান জানান।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন