জাতীয় নাগরিক পার্টিকে রাজনীতিতে স্বাগতম ইসলামী আন্দোলনের

জাতীয় নাগরিক পার্টিকে রাজনীতিতে স্বাগতম ইসলামী আন্দোলনের

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ নতুন গঠিত জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, গণতান্ত্রিক রাজনীতিতে বহুদলীয় ব্যবস্থা গুরুত্বপূর্ণ। কিন্তু বাংলাদেশে বহুদলীয় রাজনীতির বদলে দুই দলীয় ব্যবস্থা গড়ে উঠেছে যাতে সামগ্রিক রাজনীতি নানা সমস্যায় নিপতিত হয়েছে। নতুন দলের আত্মপ্রকাশ এই সমস্যার একটা বিকল্প সমাধান হবে।

বিজ্ঞাপন

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক অভিনন্দন বার্তায় দলের মহাসচিব নতুন রাজনৈতিক দলের তরুণ নেতৃত্বকে শুভেচ্ছা জানিয়ে বলেন, রাজনীতি একটি কঠিন বিষয় একই সাথে গুরুত্বপূর্ণ বিষয়। রাজনৈতিকের চরিত্র, বোধ-বিশ্বাস ও বোঝাপড়া একটি দেশের সামগ্রিক ভবিষ্যতকে প্রভাবিতক করে। একজন মেধাবী ও সৎ রাজনৈতিক একটি দেশের কল্যাণ নিশ্চিত করতে পারে যার নজির আমরা মালয়েশিয়া, সিংগাপুরসহ নানা দেশে দেখেছি। আবার একজন অসৎ রাজনীতিবিদ একটা দেশকে কতটা ক্ষতিগ্রস্ত করতে পারে তার প্রতিফল তো আমরা ভো করছি।

এই বাস্তবতায় তরুণ প্রজন্মের এই রাজনৈতিক সংগঠন জাতিকে আশান্বিত করছে। আমরা জাতীয় নাগরিক পার্টিকে রাজনীতিতে স্বাগতম জানাচ্ছি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন