অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত হয়েছে লন্ডনে।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে অনুষ্ঠিত বৈঠককে ঐতিহাসিক বলে মন্তব্য করেছেন তারেক রহমান। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং ড. ইউনূস জাতিকে দিকনির্দেশনা দেবেন বলেও জানান তিনি।
বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও অন্য একজন। তিনি বিএনপিরই একজন নেতা, কিন্তু অনেকেই তার পরিচয় জানেন না। স্বাভাবিক কারণেই তার পরিচয় জানতে চাচ্ছেন অনেকে। তিনি হচ্ছেন, দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হুমায়ূন কবীর।
এ ছাড়া সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

