আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ভোট দিলেন জোনায়েদ সাকি

স্টাফ রিপোর্টার

ভোট দিলেন জোনায়েদ সাকি

ভোট দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বিএনপি–সমর্থিত প্রার্থী ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি। সকালে বাঞ্ছারামপুরের কলাকান্দি (দঃ) সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন তিনি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

বিজ্ঞাপন

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে ৭ জন, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ৯ জন, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে ৭ জন, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনে ৭ জন, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে ৭ জন এবং ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে ১০ জন প্রার্থী রয়েছেন।

নির্বাচন উপলক্ষে ৩ হাজার ৬৬৩ জন নিরাপত্তা সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে সেনাবাহিনীর ৬২০ জন, বিজিবির ৪৩০ জন, পুলিশের ২ হাজার ৩৮৯ জন, র‍্যাবের ৭২ জন এবং আনসার ব্যাটালিয়নের ১৫২ জন সদস্য মোতায়েন থাকবেন। এছাড়াও গ্রাম পুলিশ (চৌকিদার ও দফাদার) দায়িত্ব পালন করবেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন