আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

জামায়াতের নেতৃত্বে নতুন বাংলাদেশ হবে: সাদিক কায়েম

স্টাফ রিপোর্টার

জামায়াতের নেতৃত্বে নতুন বাংলাদেশ হবে: সাদিক কায়েম
ছবি: সংগৃহীত

জামায়াতের নেতৃত্বে নতুন বাংলাদেশের বন্দোবস্ত হবে বলে মন্তব্য করেছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। তিনি বলেন, জামায়াতের নেতৃত্বে হিংসা, চাঁদাবাজি এবং দুর্নীতিমুক্ত এক নতুন বাংলাদেশ গঠন করা করা হবে ।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় জামায়াত মনোনীত সাতক্ষীরা-৪ আসনের প্রার্থী গাজী নজরুল ইসলামের নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

সভায় সাদিক কায়েম বলেন, ‘জামায়াতের নেতৃত্বে এমন একটি বাংলাদেশ গড়ে তোলা হবে, যেখানে হিংসা, চাঁদাবাজি ও দুর্নীতির কোনো স্থান থাকবে না।’

তিনি আরও বলেন, ‘হ্যাঁ ভোটের মাধ্যমে দীর্ঘদিনের অনিয়ম ও মাফিয়াতন্ত্রের অবসান ঘটবে। জামায়াতে ইসলামী জুলাই পরবর্তী সময়ে মানুষের পাশে থেকে নিরাপত্তা নিশ্চিত করেছে এবং ভবিষ্যতেও দেশের সার্বিক উন্নয়নে কাজ করবে।’

জামায়াতের আমির মাওলানা আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল। প্রধান বক্তা ছিলেন সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।

সভায় আরও বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় নেতা ড. খলিলুর রহমান মাদানী, জকসুর সাবেক এজিএস মাসুদ রানা, খুলনা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী কৃষ্ণ নন্দী, ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্র অধিকার সম্পাদক মো. আমিরুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আব্দুর রহিম এবং জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...