অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় আছে: রিজভী

অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় আছে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ‎রহুল কবীর রিজভী বলেছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে আমাদের এখনো সংশয় আছে।

রোববার নির্বাচন কমিশনারদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এথা বলেন। বৈঠকে জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানের মাউসদ ও নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার উপস্থিত ছিলেন। রিজভীর নেতৃত্ব বিএনপির একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন।

বিজ্ঞাপন

রিজভী বলেন, প্রশাসনের বিভিন্ন স্তরে আওয়ামী দোসররা এখনো আছে, তারা নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করবে, এটা নিয়ে নির্বাচন কমিশন কি প্রস্তুতি নিয়েছেন আমরা জানতে চেয়েছি। কমিশন আশ্বস্ত করেছে তারা সুষ্ঠু নির্বাচন আয়োজনের সুচারুভাবে প্রস্তুতি নিচ্ছে। ‎রাজনৈতিক দলগুলোর নানা বক্তব্য থাকতে পারে। আমরা পিআর পদ্ধতির চ্যালেঞ্জ নানা সময়ে তুলে ধরেছি।

‎তিনি আরও বলেন, ‎আরপিও এবং সীমানা পুনর্নির্ধারণ নিয়ে আলোচনা হয়েছে। প্রবাসীদের ভোটের ব্যাপারে কথা হয়েছে। সীমানা পুনর্নির্ধারণের সামগ্রিক বিষয়ে আমরা কথা বলেছি। কোন নির্দিষ্ট আসন নিয়ে আলোচনা হয়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন