আগামী গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী হিসেবে দলের গাজীপুর মহানগরের সহ-সভাপতি ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য মাওলানা ফজলুর রহমানের নাম ঘোষণা করা হয়েছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের পক্ষে দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দেন।
বিজ্ঞাপন
মাওলানা ফজলুর রহমান হেফাজতে ইসলাম বাংলাদেশ, গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক। এছাড়াও জামিয়া খালিকিয়্যাহ দারুল উলুম মাদ্রাসার মুহতামিম ও শায়খুল হাদীস হিসেবে দায়িত্ব পালন করছেন।
শনিবার ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

