চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে : গণপূর্ত মন্ত্রী

কুমিল্লা প্রতিনিধি

চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে : গণপূর্ত মন্ত্রী

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, চব্বিশের জুলাই ছাত্র জনতার আন্দোলনের ফলে এদেশে গণতন্ত্র ফিরে এসেছে। আজ মুক্ত পরিবেশে নাগরিক সমাবেশ করতে পারছি দীর্ঘ সময়ের পর। অনেক লড়াই সংগ্রামে পর ছাত্র জনতার অভূতপূর্ব আন্দোলনে স্বৈরাচার সরকারের বিদায় হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার বিকেলে কুমিল্লা টাউনহল মাঠে এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নির্বাচনে কুমিল্লার ৯ টি আসন বিএনপিকে উপহার দিয়েছেন সেজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। আপনারা জানেন এদেশে যতোবার বিএনপি সরকার ক্ষমতায় এসেছে কাঙ্খিত উন্নয়ন হয়েছে তথা কুমিল্লারও হয়েছে। সবসময়ই উন্নয়নের জোয়ার এসেছে। ইনশাআল্লাহ এবারও তার ব্যাতিক্রম হবে না।

মন্ত্রী বলেন, আপনারা দেখেছেন সরকার গঠনের পর প্রথম অধিবেশনেই কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ বিল পাশ হয়েছে। এটা কুমিল্লার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়ন হয়েছে। বিশেষ করে কুমিল্লা ৬ সদর আসনের যিনি সাংসদ সদস্য নির্বাচিত হয়েছে তিনি একজন স্বপ্নবাজ মানুষ। রাজনীতিতে আমি তার কাছ থেকে অনেক কিছু শিখেছি। কিভাবে এলাকার উন্নয়নে কাজ আদায় করতে হয় তা আমি উনার কাছ থেকে শিখেছি।

তিনি আরও বলেন, প্রতিটি বিভাগে স্পোর্টস কমপ্লেক্স স্থাপনের জন্য বড় একটি প্রকল্প আসছে। কুমিল্লা এখনো বিভাগ হয়নি, তারপরও ইনশাআল্লাহ কুমিল্লায় স্পোর্টস কমপ্লেক্স স্থাপনের প্রকল্পটি আসছে।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আমিরুজ্জামান ভুঁইয়ার সভাপতিত্বে নাগরিক সভায় উন্নয়ন প্রস্তাবনা পেশ করেন কুমিল্লা ৬ আসনের এমপি মনিরুল হক চৌধুরী।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম ভুঁইয়া স্বপন ও সাবেক যুগ্ম আহ্বায়ক মোজাহিদ চৌধুরীর সঞ্চালনায় উন্নয়ন সমন্বয় সভায় বক্তব্য রাখেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, কুমিল্লা বারের পিপি অ্যাডভোকেট কাইমুল হক রিংকু, জেলা পরিষদ প্রশাসক মোস্তাক মিয়া, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, সাবেরা আলাউদ্দিন হেনা, দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাক্কুসহ জেলা মহানগরের নেতৃবৃন্দ।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...