জনগণ ভোটাধিকার প্রয়োগের অপেক্ষা করছে: আমিনুল হক

জনগণ ভোটাধিকার প্রয়োগের অপেক্ষা করছে: আমিনুল হক

দেশে এখনও গণতন্ত্র ফিরেনি বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। তিনি বলেন, জনগণ তার ভোটাধিকার প্রয়োগের অপেক্ষা করছে। জনগণের ভোটে নির্বাচিত সরকারই দেশে পরিপূর্ণ গণতন্ত্র ফিরিয়ে আনতে পারে।

বৃহস্পতিবার মিরপুর পল্লবীর বিভিন্ন স্পটে দুস্থ অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী ও ইফতার বিতরণকালে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

আমিনুল হক বলেন, পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রয়োজন। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে যে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে, সেই জনগণের সরকারের মাধ্যমেই দেশে পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা হবে।

তিনি বলেন, গণতন্ত্রকে কোনোভাবেই নস্যাৎ করতে দেয়া হবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ হয়ে জনগণকে সাথে নিয়ে সকল ষড়যন্ত্র প্রতিহত করব।

বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে তিনি বলেন, আমাদের সবাইকে সজাগ থাকতে হবে। এই বিষয়ে দলের নেতাকর্মীদের সজাগ, সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান আমিনুল হক।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন