দেশবাসীকে ধৈর্য ধরতে বললেন সালাহউদ্দিন আহমদ

দেশবাসীকে ধৈর্য ধরতে বললেন সালাহউদ্দিন আহমদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বর্তমান পরিস্থিতিতে দেশবাসীকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দেশে নৈরাজ্য পরিস্থিতির সৃষ্টি হলে ভবিষ্যতে গণতন্ত্রের পথ উত্তরণে বাধা আসতে পারে।

শুক্রবার বিকেলে কক্সবাজার বিমানবন্দরে নেমে অপেক্ষমাণ সাংবাদিকদের এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে একথা বলেন তিনি।

বিজ্ঞাপন

সালাউদ্দিন আহমদ বলেন, অন্তর্বর্তী সরকারকে অনুরোধ করব আপনারা শক্ত হাতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যাতে না হয় এবং এই ফাঁকে পতিত ফ্যাসিবাদের দোসররা কোন রকমে যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।

এসময় উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় মৎস্যজীবী বিষয়ক সম্পাদক রহমান কাজল, কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক হুইপ শাহজাহান চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, জেলা শ্রমিক দল সভাপতি রফিকুল ইসলাম, বিএনপি নেতা অধ্যাপক আজিজুর রহমান ও যুবদল নেতা ছৈয়দ আহমদ উজ্জ্বল।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন