দেশপ্রেমের প্রমাণ দিয়েছেন জামায়াত আমির: নূরুল ইসলাম

দেশপ্রেমের প্রমাণ দিয়েছেন জামায়াত আমির: নূরুল ইসলাম

হার্ট সার্জারির মত জটিল ও কঠিন অপারেশন দেশেই করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দেশপ্রেমের প্রমাণ দিয়েছেন বলে মন্তব্য করেছেন দলটির ঢাকা মহানগর আমির নূরুল ইসলাম বুলবুল।

তিনি বলেন, দেশের প্রতি আস্থা ও ভালোবাসার দৃষ্টান্ত স্থাপন করেছেন জামায়াত আমির। যেখানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রধান থেকে শুরু করে দলীয় নেতাকর্মীরা সামান্য অসুস্থ হলেই বিদেশে পাড়ি দেয় তার বিপরীতে তিনি এই জটিল ও কঠিন অপারেশ দেশেই করেছেন। বিভিন্ন দেশের কূটনৈতিকরা তাদের নিজ নিজ দেশে উন্নত চিকিৎসা গ্রহনের আহ্বান জানালেও জামায়াত আমির সেই সুযোগ গ্রহণ করেননি। বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার চিত্র বিশ্ব দরবারে তুলে ধরতে তিনি চিকিৎসার জন্য বিদেশে যাননি।

বিজ্ঞাপন

শনিবার দুপুরে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে ডা. শফিকুর রহমানের সুস্থতা কামনায় দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণ পূর্বক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নূরুল ইসলাম বুলবুল বলেন, বিদেশে না গিয়ে দেশেই চিকিৎসা করে তিনি জাতির সামনে প্রমাণ করেছেন, তিনি মুখে যা বলেন, ব্যক্তিগত জীবনেও তাই করেন। জামায়াতের শীর্ষ নেতা থেকে তৃণমূলের কর্মীরাও প্রকৃত দেশপ্রেম ধারণ করে। আমরা জাতির সামনে যা বলি, বাস্তবেও তাই করি।

তিনি আরো বলেন, আগামীতে জনগণ জামায়াতে ইসলামীর হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা চালু করা হবে। দেশের কোন নাগরিক বিদেশে চিকিৎসা করতে যেতে হবে না। বরং বিদেশিরাই বাংলাদেশে চিকিৎসা গ্রহণ করতে আসবে।

ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা-১০ আসনে জামায়াতের প্রার্থী অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার, দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকির, ঢাকা-৮ আসনের প্রার্থী অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন,ঢাকা-৫ আসনের প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন