বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
শনিবার বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে মামুনুল হকের বাসায় এই সাক্ষাৎ হয়। এ সময় চলমান রাজনৈতিক পরিস্থিতি, জাতীয় ঐক্য এবং গণতান্ত্রিক আন্দোলনের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় হয়। পরে তারা একসঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টি-এনসিপির যুগ্ম সদস্য সচিব ফয়সাল মাহমুদ শান্ত, তারেক রেজা, সংগঠক মুফতি সানাউল্লাহ খান প্রমুখ।#
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

