ধানমন্ডি থানায় কেন গেলেন হান্নান মাসউদ? কারণ দর্শানোর নোটিশ

ধানমন্ডি থানায় কেন গেলেন হান্নান মাসউদ? কারণ দর্শানোর নোটিশ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। তিন কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।

নোটিশে বলা হয়েছে, মঙ্গলবার (২০ মে) রাজধানীর ধানমন্ডি থানার আওতাভুক্ত একটি আবাসিক এলাকায় ‘সমন্বয়ক’ পরিচয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তিনজনকে আটক করে ধানমন্ডি থানা পুলিশ। উল্লেখ্য, এদের একজন—মোহাম্মদপুর থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক সাইফুল ইসলাম রাব্বিকে নৈতিক স্খলনের অভিযোগে আগেই অব্যাহতি দেওয়া হয়েছিল কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে। তা সত্ত্বেও, হান্নান মাসউদ থানায় গিয়ে আটক ওই তিনজনের পক্ষে মুচলেকা দিয়ে তাদের জামিনে মুক্ত করেন।

এনসিপির নোটিশে বলা হয়, এই ঘটনায় তার ব্যাখ্যা এবং কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সেই লিখিত বিবরণ আগামী তিন দিনের মধ্যে শৃঙ্খলা কমিটির প্রধানের কাছে জমা দিতে হবে।

এই বিষয়ে হান্নান মাসউদ নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে । মঙ্গলবার ২০ মে ভেরিফায়েড আইডিতে লিখেন—‘মোহাম্মদপুর থানা বৈবিছাআ’র আহ্বায়কসহ তিনজনকে আটক করা হয় মব সৃষ্টির চেষ্টাকালে, যার ফলে বৈবিছাআ’র পরিচয়ে স্টুডেন্টরা ধানমন্ডি থানায় গিয়ে ঝামেলা সৃষ্টি করছিল।’

তিনি আরও লেখেন, ‘এ বিষয়ে ডিএমপি কমিশনারের অনুরোধে আমি সেখানে যাই। গিয়ে প্রশাসনের অনুরোধে বিষয়টির মধ্যস্থতা করি। যেহেতু প্রশাসন ওদের বিরুদ্ধে কোনো অভিযোগ রুজু করেনি এবং করতেও চাচ্ছিল না।’

নিজের ভূমিকা সম্পর্কে হান্নান মাসউদ লেখেন, ‘ফ্যাসিবাদবিরোধী একটা মঞ্চের ব্যানারে যারা নিয়মিত মব সৃষ্টি করে, তাদের একজন সেখানে ছিল, যা আমি পরে জানতে পারি। প্রশাসনকে পরিপূর্ণ সহযোগিতা করা হচ্ছে। ইনশাআল্লাহ, এই মব সৃষ্টির মূল হোতারা দ্রুত গ্রেপ্তার হবে।’

এমবি

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন