এনসিপির আরো দুটি উইং প্রস্তুতি কমিটি ও ৫ সেল গঠন

এনসিপির আরো দুটি উইং প্রস্তুতি কমিটি ও ৫ সেল গঠন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আরও দুটি উইং প্রস্তুতি কমিটি ও ৫টি সেল গঠন করা হয়েছে। কৃষিবিদ উইং ও প্রতিবন্ধী নাগরিক উইং এবং আইন, ক্রীড়া, আইসিটি, পরিবেশ ও ব্র্যান্ডিং সেল গঠন করা হয়েছে।

বিজ্ঞাপন

রোববার ও শনিবার রাতে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের পাঠানো পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গোলাম মর্তুজা সেলিমের নেতৃত্বে ১২ সদস্যের কৃষিবিদ উইং প্রস্তুতি কমিটি, নাভিদ নওরোজ শাহর নেতৃত্বে ১১ সদস্যের প্রতিবন্ধী নাগরিক উইং প্রস্তুতি কমিটি এবং জহিরুল আলম মুসার নেতৃত্বে ১১ সদস্যের আইন সেল, আহনাফ সাঈদ খানের নেতৃত্বে ১০ সদস্যের ক্রীড়া সেল, ফরহাদ আলম ভুঁইয়ার নেতৃত্বে ৫ সদস্যের আইসিটি সেল, মীর আরশাদুল হকের নেতৃত্বে ৮ সদস্যের পরিবেশ সেল এবং তানজিল মাহমুদের নেতৃত্বে ৩ সদস্যের ব্র্যান্ডিং সেল গঠন করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন