প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধি দল

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বিএনপির প্রতিনিধি দল

জাতীয় নির্বাচন ও দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির একটি প্রতিনিধি দল।

বিজ্ঞাপন

মঙ্গলবার সন্ধ্যা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে তিন সদস্যের এই প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করে।

বিএনপির প্রতিনিধি দলে মহাসচিব ছাড়াও রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসুর মাহমুদ চৌধুরী ও সালাহ উদ্দিন আহমদ।

যমুনায় প্রবেশের আগে প্রতিনিধি দলের সদস্য সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেন, আমরা প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের জন্য সময় চেয়েছিলাম। সেই অনুযায়ী উনি আজকে ছয়টা সময় দিয়েছেন। আমরা প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে যাচ্ছি।

বৈঠকের আলোচ্য বিষয় সম্পর্কে তিনি জানান, ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন এবং প্রশাসনের কিছু বিষয়সহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আমরা প্রধান উপদেষ্টার সাথে কথা বলব।

বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের বাসভবন হিসেবে ব্যবহৃত হচ্ছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা। এই বৈঠকে দেশের চলমান রাজনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতি এবং আগামীর নির্বাচনসহ গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে বলে ধারণা করা হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন