জামায়াত আমির ডা. শফিকুর রহমান এর অসুস্থ হওয়ার খবর শুনে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান ফোন করে শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন।
রোববার দুপুরে জামায়াত আমিরের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়—আমির ডা. শফিকুর রহমানের চিকিৎসার জন্য যেকোনো সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছেন সেনাপ্রধান। এজন্য জেনারেল ওয়াকার উজ্জামানকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান জামায়াত আমির।
এর আগে শনিবার (১৯ জুলাই) বিকাল সাড়ে ৫টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর সমাবেশে সভাপতির বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান দলটির আমির শফিকুর রহমান। পরে পাশে থাকা নেতাকর্মীরা তাকে ঘিরে ধরেন। কিছুক্ষণ পর আবারও বক্তব্য দিতে গিয়ে পুনরায় অসুস্থ হয়ে গেলে তিনি বসেই বক্তব্য দেন। পরে চিকিৎসকরা তাকে হাসপাতালে ভর্তি করেন। পরে রাত ৯টা ১৫ মিনিটে তিনি হাসপাতাল থেকে বাসায় যান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন



