শহীদদের স্বপ্ন বাস্তবায়নে অনড় থাকবে জুলাই ঐক্য

ইনসাফের বাংলাদেশ গড়বে জুলাই ঐক্য

ইনসাফের বাংলাদেশ গড়বে জুলাই ঐক্য

গত বছরের জুলাই আন্দোলনে অগ্রনী ভূমিকা পালন করা বেশ কিছু সংসঠন ও সংস্থার যৌথ প্ল্যাটফর্ম 'জুলাই ঐক্য' ঈদুল আজহার ঈদ বার্তায় স্বাধীন-সার্বভৌম ন্যায় ও ইনসাফের দেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেছে।

বিজ্ঞাপন

শুক্রবার রিয়াদুল ইসলাম যুবাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের এ অঙ্গীকারের বিষয়টি জানানো হয়।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রেরিত ওই সংবাদ বিজ্ঞপ্তিতে তারা বলেন, জুলাইয়ে যে হাজারো ছাত্র-জনতা নিঃস্বার্থভাবে তাদের নিজের জীবনকে কোরবানি করে, তাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে আজকে আমাদের এই মুক্ত পরিবেশে স্বাধীনভাবে ঈদ উদযাপনের সুযোগ করে দিয়েছে, সেইসব বীর শহীদ ও শহীদ পরিবার এবং আহত পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা ও সালামের সাথে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি।

জোটের পক্ষ থেকে আরও বলা হয়, ত্যাগ, কোরবানি ও মানবিকতার মহান বার্তা নিয়ে আসে। এই দিন আমাদের শেখায়—আত্মত্যাগই হল ঈমানের পরিপূর্ণ প্রকাশ। এই মহিমান্বিত উপলক্ষে আমরা যেন পরস্পরের প্রতি সহানুভূতি ও সহমর্মিতার হাত বাড়িয়ে দিই এবং সমাজে সাম্য, মৈত্রী ও ভালোবাসার বন্ধনকে আরো দৃঢ় করি।

তারা দৃঢ়তার সাথে ঘোষণা করেন, ‘আমরা ওয়াদা করছি যে, কোরবানির প্রকৃত শিক্ষা বুকে লালন করে একটি স্বাধীন-সার্বভৌম ও ন্যায় ও ইনসাফের বাংলাদেশ গড়ার লক্ষ্যে শহীদদের সাথে কৃত ওয়াদা আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।’

তারা আরো বলেন, 'জুলাই ঐক্য' সব সময় জাতীয় ঐক্য, মানবিক মূল্যবোধ এবং সমাজের কল্যাণে নিবেদিত। আমরা বিশ্বাস করি, ঈদের এই পবিত্র সময়টি আমাদের সেই পথেই আরো এক ধাপ এগিয়ে নেবে।

তাদের আহ্বান, আসুন, এই ঈদে আমরা নিজেরা পরিবর্তনের অঙ্গীকার করি এবং সমাজে শান্তি, সম্প্রীতি ও ন্যায় প্রতিষ্ঠায় একযোগে কাজ করি।

এমএস

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন