এনসিপি নেতাদের লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, আহত ৩

এনসিপি নেতাদের লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ, আহত ৩

রাজধানীর বাংলামোটর মোড়ে জাতীয় নাগরিক পার্টি- এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির নেতাদের লক্ষ্য করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে তিনজন আহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আহতরা হলেন- ঢাকা মহানগরের নেতা আসিফ উদ্দিন সম্রাট, যুব শক্তির সংগঠক আবদুর রব ও শ্রমিক উইংয়ের শফিকুল ইসলাম।

বিজ্ঞাপন

সোমবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। ককটেল বিস্ফোরণের প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করছে এনসিপির নেতাকর্মীরা।

দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, এনসিপির নিবন্ধন ইস্যুতে দলের প্রতি সাধারণ মানুষের আগ্রহ বৃদ্ধি পেয়েছে। মানুষ এনসিপি অফিসে আসা শুরু করেছে সেজন্য সাধারণ মানুষকে ভয় ও আতঙ্ক তৈরির জন্য এ বিস্ফোরণ ঘটানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন