জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে যাবেন বিএনপি নেতা এ্যানি

জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে যাবেন বিএনপি নেতা এ্যানি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে দেখতে হাসপাতালে যাবেন দলটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

বিজ্ঞাপন

রোববার বেলা সাড়ে ১২ টার দিকে রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতালে জামায়াতে আমিরকে দেখতে যাবেন। বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান।

মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে এনজিওগ্রাম করা হয় ডা. শফিকুর রহমানের। চিকিৎসকরা তার হার্টে তিনটি প্রধান রক্তনালিতে ব্লক ধরা পড়ার কথা জানিয়েছেন। এরপর শনিবার জামায়াত আমিরের সফলভাবে ওপেন হার্ট সার্জারি হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন