ঢাকা-১৬ আসনে একটি বাদে বেশিরভাগ কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়। ঘোষিত ফল অনুযায়ী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রাথী কর্নেল অব. আবদুল বাতেনের চেয়ে এক হাজার ভোটে এগিয়ে যায় বিএনপির প্রার্থী আমিনুল ইসলাম।
তখন মিরপুর বাংলা স্কুল কেন্দ্রের ফলাফল ঘোষণা হয়নি। এর আগে জামায়াত-বিএনপি দু’পক্ষেই এ কেন্দ্রের বাইরে কর্মী সমর্থকদের নিয়ে অবস্থান নেয়। ওই কেন্দ্রের ভোট গণনা শেষে জামায়াত প্রার্থী ৩০০০ ভোটে এগিয়ে যায়। ফল ঘোষণার এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে ব্যাপক হট্টগোল শুরু হয়। কেন্দ্রের কর্তব্যরত প্রিসাইডিং অফিসার তার কেন্দ্রের ফলটি স্থগিত করেন।
ঘটনাস্থলে উপস্থিত মিরপুরের স্থায়ী বাসিন্দা নুরুল ইসলাম জ্যাকী আমার দেশকে বলেন, ভোটে জয়-পরাজয় নির্ধারণের মধ্যে বিএনপি-জামায়াত সংঘর্ষে জড়িয়ে পড়ে। সেনাবাহিনীর পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে নির্বাচন কমিশন থেকে ফলাফল স্থগিত ঘোষণা করা হয়।
তিনি আরও বলেন, বিএনপি প্রার্থীর প্রাপ্ত ভোট ছিল ৮৫ হাজারের বেশি। তার থেকে জামায়াতে ইসলামি ৩ হাজার ভোটে এগিয়ে ছিল
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

