উত্তরায় বিমান দুর্ঘটনায় বহু হতাহতের ঘটনায় জাতীয় নাগরিক পার্টি- এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জাতীয় যুবশক্তি ও ডক্টর্স উইংকে দ্রুত সহায়তা কার্যক্রমে অংশ নিতে নির্দেশ দিয়েছেন।
সোমবার দলটির পক্ষ থেকে জানানো হয়, সর্বস্তরের নেতাকর্মীদের উদ্ধার কাজে সহায়তা, আহতদের চিকিৎসা ব্যবস্থায় সহযোগিতা এবং সংশ্লিষ্ট বাহিনীর সঙ্গে সমন্বয়ে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। ইতোমধ্যেই ঢাকা মেডিকেল কলেজ ও বার্ন ইউনিটে ডাক্তার আব্দুল আহাদের সমন্বয়ে মেডিকেল টিম কাজ করছেন। এই টিমে ৬ জন চিকিৎসক রয়েছেন।
দলটির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, এনসিপির চলমান জুলাই পদযাত্রার সোমবার এবং আজ মঙ্গলবারের সকল প্রোগ্রাম (ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর) স্থগিত ঘোষণা করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

