ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদীয় নির্বাচনের ভোটগণনা চলছে। এ আসনের এখন পর্যন্ত ৪৬টি কেন্দ্রের ফলাফল জানা গেছে। এরমধ্যে বিএনপির প্রার্থী আলহাজ মুশফিক রহমান পেয়েছেন ৪৬২৮৩ এবং দাঁড়িপাল্লার আতাউর রহমান পেয়েছেন ২২২৯৪।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ফলাফল পাওয়া যায়। এর আগে এদিন সকাল সাড়ে ৭টা থেকে ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে একযোগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। সংসদ নির্বাচনের পাশাপাশি এদিন দেশজুড়ে গণভোটও অনুষ্ঠিত হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

