দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে কেন্দ্রীয় মজলিসের শূরার অধিবেশন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
আজ শনিবার সকালে রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে এ অধিবেশন শুরু হবে।
বিজ্ঞাপন
গতকাল শুক্রবার দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি বলেন, শনিবার সকালে আমিরে জামায়াত ডা. শফিকুর রহমানের সভাপতিত্বে মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে আমিরে জামায়াত উদ্বোধনী বক্তব্য রাখবেন সকাল সাড়ে ৯টায়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

