স্থানীয় সরকার নির্বাচন দিয়ে ইসিকে সক্ষমতা যাচাইয়ের পরামর্শ এনসিপির

স্থানীয় সরকার নির্বাচন দিয়ে ইসিকে সক্ষমতা যাচাইয়ের পরামর্শ এনসিপির

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন আয়োজনের মাধ্যমে এএমএম নাসির উদ্দিনকে কমিশনের সক্ষমতা যাচাইয়ের আহ্বান জানিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। যদি এর ব্যত্যয় তাহলে তাদের পদত্যাগে বাধ্য করতে সংগ্রাম অব্যাহত রাখার ঘোষণা দেন তিনি।

বিজ্ঞাপন

বুধবার দুপুরে ইসি পুনর্গঠনের দাবিতে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের বাইরে অবস্থান কর্মসূচির সমাপনী বক্তব্যে তিনি এ আহ্বান জানান। এর আগে সকাল ১১টার দিকে এ কর্মসূচি শুরু হয়।

নাসিরউদ্দিন বলেন, আন্দোলনের মাধ্যমে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছি। ইসি পুনর্গঠন না হলে এনসিপি কোন নির্বাচনে অংশ নেবে না। মুজিববাদী সংবিধান জীবন থাকতে এদেশে প্রতিষ্ঠিত হতে দিবো না। জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন না হলে আইন ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলকে পদত্যাগে বাধ্য করা হবে।

এ সময় ‘আপস না সংগ্রাম, সংগ্রাম, সাইদ ও মুগ্ধর রক্ত বৃথা যেতে দিব না, বাকশালী আইনের অধীন কমিশন মানি না মানব না, এ ধরনের নানা স্লোগান দেন এনসিপির নেতাকর্মীরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন