বিএনপির শ্রমিক সমাবেশ শুরু

বিএনপির শ্রমিক সমাবেশ শুরু

শ্রমিক দলের উদ্যোগে প্রতিবারের মতো এবারও মহান মে দিবসে শ্রমিক সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শুরু হয় সমাবেশের প্রথম পর্যায়ের কর্মসূচি। প্রথম পর্যায়ে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) শিল্পীরা দেশাত্মবোধক গান ও গণসংগীত পরিবেশন করছে। পরে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়।

সকাল থেকে সমাবেশে অংশ নিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মী নয়াপল্টনে জড়ো হতে থাকে। বেলা বাড়ার-বাড়ার সঙ্গে সমাবেশে আগত নেতাকর্মীর উপস্থিতি নয়াপল্টন, কাকরাইল, ফকিরাপুল ও শান্তিনগর এলাকা ছাড়িয়ে যায়। যার ফলে এসব একালায় কিছু সড়কে পুরোপুরি যান চলাচল বন্ধ হয়ে যায়। আর কিছু সড়কে যান চলাচল সীমিত হয় পড়ে। যার ফলে ছুটির দিন হওয়ার পর এসব এলাকায় বাসিন্দাদের কিছুটা বিপাকে পড়তে হয়।

bnp-27

সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরাও যোগ দেবেন।

ইতোমধ্যেই সমাবেশস্থলে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা। জুলাই আন্দোলন পরবর্তী বাংলাদেশে এই শ্রমিক সমাবেশ শ্রমজীবী মানুষের মাঝে নিজের অধিকার প্রতিষ্ঠায় গণজোয়ার সৃষ্টি করবে বলে আয়োজকদের প্রত্যাশা।

শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে সমাবেশ মঞ্চে উপস্থিত আছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান, যুগ্মমহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যাণি, সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু প্রমুখ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন