রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক আলমগীর কবির সায়মনকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।
বিজ্ঞাপন
উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা যায়, বুধবার রাত সোয়া ১২টার দিকে থানার একটি আভিযানিক দল ৭ নম্বর সেক্টর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।
প্রাথমিক তদন্তে গ্রেপ্তার হওয়া আসামির বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের ধ্বংসাত্মক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের তথ্য পাওয়া গেছে।
তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


