বিএনপির বিরুদ্ধে আবার দায় চাপানোর রাজনীতি শুরু হয়েছে: মুরাদ

বিএনপির বিরুদ্ধে আবার দায় চাপানোর রাজনীতি শুরু হয়েছে: মুরাদ

ঢাকা জেলা যুবদল সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেছেন, আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনের সময় বিএনপির বিরুদ্ধে যেভাবে অপপ্রচার চালানো হতো এখনও সেই সংস্কৃতি দেখা যাচ্ছে। বিএনপির বিরুদ্ধে আবার সেই দায় চাপানোর রাজনীতি শুরু হয়েছে।

বৃহস্পতিবার ধামরাইয়ে গামগুটিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন

মুরাদ বলেন, দেশের যেকোনো প্রান্তে যেকোনো কিছু ঘটলে তার জন্য বিএনপিকে দোষারোপ করা হচ্ছে। পরাজিত শক্তির সঙ্গে কিছু সুবধিবাদী দল এই ষড়যন্ত্র শুরু করেছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, দেশ ও জাতি এক কঠিন সময় পার করছে । এজন্য আমরা ধৈর্য ধরছি। সবার সঙ্গে সহনশীল আচরণ করছি। এর মানে এই নয় যে, কেউ অন্যায় করে আমাদের ওপর দায় চাপিয়ে দিলে তা মেনে নিতে হবে।

মুরাদ বলেন, দলের নাম ব্যবহার করে বা পতিত আওয়ামী লীগের কেউ যেন অসৎ বা উচ্ছৃঙ্খল কাজ না করতে পরে সে দিকে সকলকে সতর্ক দৃষ্টি রাখতে হবে । তিনি সবাইকে সতর্ক করে বলেন, কেউ অপকর্ম করলে সাংগঠনিক ব্যবস্থা নিতে হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন