দৈনিক সংগ্রামের চীফ রিপোর্টার শামসুল আরেফীনের চিকিৎসা ও শারীরিক অবস্থার খোঁজখবর নিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
রোববার বিকেল সাড়ে ৫টায় তার মগবাজারের বাসায় গিয়ে এই খোঁজ নেন তিনি।
বিজ্ঞাপন
এর আগে গত ২৯ আগস্ট হৃদরোগে আক্রান্ত হন শামসুল আরেফীন। তাৎক্ষনিকভাবে তাকে হাসপাতালে নিয়ে পরীক্ষায় হার্টে ব্লক ধরা পড়ে।পরে জরুরি ভিত্তিতে একটি রিং পড়ানো হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সদস্য আলী আহমাদ, মুজিবুল আলম, আবদুল আলিম ও জহিরুল ইসলাম।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

