পিআরের নামে স্বৈরাচারের আসার পথ সুগম করা হচ্ছে: জাহিদ হোসেন

পিআরের নামে স্বৈরাচারের আসার পথ সুগম করা হচ্ছে: জাহিদ হোসেন
ফাইল ছবি

পিআর নির্বাচনের নামে পতিত স্বৈরাচার আসার পথ সুযোগ করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বিজ্ঞাপন

শুক্রবার রাজধানীর তোপখানা রোডে ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের জাতীয় সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

ডা. জাহিদ হোসেন বলেন, জনগণ না চাইলেও জনগণের নামে পিআর চেয়ে স্বৈরাচারের আসার পথ সুগম করা হচ্ছে, নির্বাচন পেছানোর অপচেষ্টা চালানো হচ্ছে। জনগণের দাবি বলে দলীয় এজেন্ডা চাপিয়ে দেয়ার চেষ্টা করলে তা সফল হবে না। দেশের মানুষ তা প্রতিহত করবে।

তিনি বলেন, নির্বাচন যতই ঘনিয়ে আসছে পিআর নিয়ে অনেকেই আন্দোলন ও কর্মসূচি শুরু করছে। গণতন্ত্র শক্তিশালী করতে হলে পিআর কার্যকরী পদক্ষেপ হবে না।

তিনি বলেন, গণতান্ত্রিক অধিকারে অনেকে পিআর চাইতেই পারে। তবে এটা হতেই হবে এমন মনোভাব অগণতান্ত্রিক। চাপিয়ে দেয়া মনোভাব কখনেও গণতান্ত্রিক হতে পারে না।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন