বিমান বিধ্বস্ত : আহতদের দেখতে বার্ন ইউনিটে মির্জা ফখরুল, জানালেন শোক

বিমান  বিধ্বস্ত : আহতদের দেখতে বার্ন ইউনিটে মির্জা ফখরুল, জানালেন শোক

উত্তরায় বিমান দুর্ঘটনায় আহতদের দেখতে ঢাকা বার্ন ইউনিটে যাচ্ছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিষয়টি নিশ্চিত করেছেন দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান।

তিনি জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে মহাসচিব ঢাকা মেডিকেল বার্ন ইউনিট যাচ্ছেন।

বিজ্ঞাপন

রাজধানীর উত্তরায় মাইলষ্টোন স্কুলের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষার্থীর মৃত্যু এবং আগুনে দগ্ধ হয়ে অসংখ্য শিক্ষার্থী গুরুতর আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার দলটির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন এই এই তথ্য জানান।

শোক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মাইলষ্টোন স্কুলের শিক্ষার্থীদের হতাহতের ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক।

মর্মস্পর্শী ও হৃদয়বিদারক এই দুর্ঘটনায় শোক জানানোর ভাষা আমার জানা নেই। আমি নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি, আল্লাহ যেন তাদেরকে এই বিশাল শোক সহ্য করার ক্ষমতা দান করেন।

আমি বিমান দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি। আমি বিমান দুর্ঘটনায় মৃত্যুবরণকারী শিক্ষার্থীদের বিদেহী আত্মার মাগফিরাত এবং যে সমস্ত শিক্ষার্থী আগুনে দগ্ধ হয়ে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছে তাদের দ্রুত সুস্থতা কামনা

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন