হাসিনার পতন হলেও দেশ স্বৈরাচার মুক্ত হয়নি: আমিনুল হক

হাসিনার পতন হলেও দেশ স্বৈরাচার মুক্ত হয়নি: আমিনুল হক

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতন হলেও পরিপূর্ণভাবে দেশ স্বৈরাচার মুক্ত হয়নি। আমরা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দ্বার প্রান্তে পৌঁছেছি কিন্তু পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে পারিনি। সেটি তখনই সম্ভব যখন দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে।

শুক্রবার বিকেলে মিরপুর সরকারি বাঙলা কলেজ মাঠে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

আমিনুল হক বলেন, স্বৈরাচার সরকারের পতন হয়েছে ৬ মাস। তবে তাদের ১৭ বছরের শাসনে বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আর ধ্বংসস্তূপ হওয়া প্রতিষ্ঠান এবং রাষ্ট্র পুনর্গঠনে জনগণের সরকার দরকার।

তিনি বলেন, আমরা গত ছয় মাস ধরে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান করছি রাষ্ট্রীয় সংস্কারের জন্য দরকার একটি নির্বাচিত সরকার। সেই নির্বাচিত সরকারই পারবে বাংলাদেশে পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে। তাই আমরা সরকারের কাছে আহ্বান করছি অতি দ্রুত আপনারা একটি নির্বাচন দিন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন