জুলাই গ্রাফিতির ওপর জামায়াত নেতার পোস্টার, যা বললেন সেলিম উদ্দিন

আমার দেশ অনলাইন
আমার দেশ অনলাইন

জুলাই গ্রাফিতির ওপর জামায়াত নেতার পোস্টার, যা বললেন সেলিম উদ্দিন

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিবিজড়িত একটি গ্রাফিতির ওপর নিজের পোস্টার লাগানোর ঘটনায় সেগুলো অপসারণ এবং দুঃখপ্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের আমির ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন।

রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক বিবৃতিতে তিনি দুঃখপ্রকাশ করেন।

বিজ্ঞাপন

সেলিম উদ্দিন বলেন, ‘আজ সকালে উত্তরা আজমপুর এলাকায় জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক গ্রাফিতির ওপর আমার কিছু পোস্টার লাগানোর বিষয়টি আমার নজরে এসেছে। ঘটনাটি জেনে আমি অত্যন্ত মর্মাহত ও দুঃখিত।

বিষয়টি জানার সঙ্গে সঙ্গে পোস্টারগুলো অপসারণের নির্দেশ দিয়েছি এবং ইতিমধ্যে সেগুলো সরিয়ে ফেলা হয়েছে। পোস্টার লাগানোর কারণে গ্রাফিতির কোনো ক্ষতি হয়ে থাকলে, আমরা নিজ উদ্যোগে শিল্পীদের সঙ্গে নিয়ে তা আগের অবস্থায় ফিরিয়ে আনার ব্যবস্থা করব, ইনশাআল্লাহ।

আমি স্পষ্টভাবে বলতে চাই, চব্বিশের জুলাইয়ের ছাত্র-জনতার অভ্যুত্থান আমাদের নতুন বাংলাদেশের ভিত্তি। জুলাইয়ের ত্যাগ, স্মৃতি ও চেতনাকে আমি গভীরভাবে ধারণ করি। তাই এ ধরনের অসচেতন কাজ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

ভবিষ্যতে যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। যারা বিষয়টি আমাদের নজরে এনেছেন, তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

আসুন, জুলাইয়ের চেতনাকে অক্ষুণ্ণ রেখে আমরা সবাই মিলে একটি সুন্দর, সুশৃঙ্খল ও বৈষম্যহীন ঢাকা গড়ে তুলি।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...