আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির জরুরি বৈঠক শনিবার

স্টাফ রিপোর্টার

১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির জরুরি বৈঠক শনিবার

জামায়াতে ইসলামী সহ ১১ দলীয় ঐক্যের লিয়াজোঁ কমিটির জরুরি বৈঠক ডাকা হয়েছে। আগামীকাল শনিবার বেলা ১১টায় রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে দেশের বিদ্যমান পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় ঠিক করা হবে।

বিজ্ঞাপন

বৈঠক শেষে দুপুর সাড়ে ১২ টায় কমিটির নেতারা সাংবাদিকদের উদ্দেশে ব্রিফিং করবেন।

১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ শুক্রবার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...