নির্বাচনে ‘ব্যাপক কারচুপির’ অভিযোগ তুলে ফলাফল স্থগিত করে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন ঢাকা-১৪ আসনের বিএনপি প্রার্থী সানজিদা ইসলাম তুলি।
তিনি বলেন, ইসিকে এই আসনের নির্বাচন স্থগিতের জন্য গতকালই অনুরোধ করা হয়েছে। আজ আবার একই অনুরোধ করা হলো।
সানজিদা ইসলাম তুলির অভিযোগ, জামায়াতে ইসলামীর একটা বড় অংশ ভোটের আগে বিভিন্ন কেন্দ্রে টাকার বিনিময়ে কাজ করতে শুরু করেছিলো। এমন কোনো কেন্দ্র নেই যেখানে তার ভলেন্টিয়ারদের মারধর করা হয়নি। জনগণ গিয়ে ভোট দিতে পারে এমন পরিবেশ সৃষ্টি করা হয়নি।
তুলি দাবি করেন, তার সংগঠনের লোকেরা নিয়মের মধ্যে ছিলো বলে কাল কোনো বিশৃঙ্খলা দেখা যায়নি। তারা প্রতিক্রিয়া জানালে অরাজক পরিস্থিতি তৈরি হতো।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

