আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নড়াইলে বিএনপি ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৫

জেলা প্রতিনিধি, নড়াইল

নড়াইলে বিএনপি ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১৫

নড়াইলে নির্বাচন-পরবর্তী সহিংসতায় বিএনপি ও দলটির বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দু’পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় নড়াইল সদর উপজেলার তুলারামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে তুলারামপুর ইউনিয়নে ধানের শীষের সমর্থকরা মহড়া দেয়। একপর্যায়ে স্থানীয় গাবতলা বাসস্ট্যান্ড এলাকায় তাদের সঙ্গে বিএনপির বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের বাকবিতণ্ডা শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন।

আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাব্বি (২৬) নামে ধানের শীষের এক সমর্থকের অবস্থা গুরুতর হওয়ায় তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। অন্য আহতরা নড়াইল সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া জানান, ঘটনায় জড়িতদের ধরতে এলাকায় সেনা-পুলিশের যৌথ অভিযান চলছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন