
লোহাগড়ায় বাসের ধাক্কায় পথচারী নিহত, চালক আটক
নড়াইল-ঢাকা-বেনাপোল জাতীয় মহাসড়কের লক্ষ্মীপাশা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে যাত্রীবাহী বাসের ধাক্কায় বাচ্চু খান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে মহাসড়ক পার হওয়ার সময় লক্ষ্মীপাশা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাচ্চু লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের রায়পাশা গ্রামের























