আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

নড়াইলে রাতের আঁধারে বিএনপি নেতার বাড়িতে আগুন

জেলা প্রতিনিধি, নড়াইল

নড়াইলে রাতের আঁধারে বিএনপি নেতার বাড়িতে আগুন

নড়াইলে সদর উপজেলার হবোখালী ইউনিয়নের বিলডুমুরতলা গ্রামে এক বিএনপি নেতার বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

ভুক্তভোগী হুমায়ুন মোল্লা হবোখালী ইউনিয়ন বিএনপির সভাপতি।

পুলিশ ও ভুক্তভোগী পরিবারের লোকজন জানায়, রাত ১টার দিকে কিছু একটা বিস্ফোরণের শব্দে ঘুম থেকে জেগে হুমায়ুন মোল্লার পরিবার ও আশাপাশের মানুষ হুমায়ুন মোল্লার বাড়ির মালামাল রাখার ঘরে আগুন জ্বলতে দেখেন। এ অবস্থায় সবাই আগুন নেভাতে তৎপর হয়ে ওঠেন। ততক্ষণে যাবতীয় মালামালসহ টিনের ঘরটি পুড়ে গেছে। সদ্যসমাপ্ত নির্বাচনে বিএনপি ও বিএনপির বিদ্রোহী প্রার্থীর পক্ষ নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের বিরোধের জেরে এ নাশকতা চালানো হয়েছে বলে হুমায়ুন মোল্লার পক্ষে অভিযোগ করা হচ্ছে। হুমায়ুন মোল্লা নড়াইল ২ আসনের বিএনপির বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করনে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত সভাপতি মো. ওলি মিয়া বলেন, কোনো অভিযোগ পাওয়া যায়নি। প্রকৃত ঘটনা অনুসন্ধানের কাজ অব্যাহত রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...