চট্টগ্রামের রাউজানে রাষ্ট্রীয় মর্যাদায় বাবা-মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা ও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।
শুক্রবার বাদ আসর চট্টগ্রামের রাউজানের গহিরা উচ্চবিদ্যালয় মাঠে সবশেষ জানাজা শেষে তাঁকে দাফন করা হয়।
দাফনের আগে চট্টগ্রাম জেলা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে। এসময় রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ ও সহকারী কমিশনার ভূমি অংছিং মারমা, বীর মুক্তিযোদ্ধা সাধন পালিত ও মুক্তিযোদ্ধা হাসেম উপস্থিত ছিলেন।
জানাজায় অংশ নিতে সকাল থেকে দূরদূরান্তের মানুষ আসতে থাকেন গহিরা গ্রামের বাড়িতে। গহিরা স্কুল মাঠে ঢল নামে মানুষের। নিজ গ্রামের বাড়ির জানাজাসহ চারটি জানাজা অনুষ্ঠিত হয়। তিনি ২৫ ফেব্রুয়ারি ভোরে রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান।
গ্রামের বাড়ির জানাজায় অংশ নেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, উত্তর জেলা বিএনপি আহ্বায়ক গোলাম আকবর খোন্দকার, বিএনপি নেতা মীর হেলাল ও মরহুমের পুত্র সাঈদ আল নোমানসহ অনেকে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

