র‌্যালির পরিবর্তে খাল-নর্দমা পরিষ্কার করবে বিএনপি

র‌্যালির পরিবর্তে খাল-নর্দমা পরিষ্কার করবে বিএনপি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আমাদের কর্মসূচির মধ্যে কিছু পরিবর্তন এসেছে, বিশেষ করে ঢাকায় আগামীকাল র‌্যালির কর্মসূচি বাতিল করে ঢাকার উত্তর এবং দক্ষিণ এলাকায় সমস্ত খাল, নর্দমা অপরিষ্কার রয়েছে, সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করার অভিযান চালানো হবে।

বিজ্ঞাপন

সোমবার দুপুরে গণমাধ্যমকে তিনি একথা বলেন। রিজভী বলেন, র‍ ্যালির কারণে গোটা শহর স্তব্ধ হয়ে যায়। এতে মানুষের প্রচণ্ড দুর্ভোগ হয়, এই দুর্ভোগের কথা চিন্তা করেই মঙ্গলবার র‌্যালির কর্মসূচি বাদ দেয়া হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন