জাতীয় স্মৃতিসৌধে আগামীকাল শ্রদ্ধা জানাবে এনসিপি

জাতীয় স্মৃতিসৌধে আগামীকাল শ্রদ্ধা জানাবে এনসিপি

জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র-জনতার নেতৃত্বে গঠিত নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি-এনসিপি'র নেতারা সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবেন। মঙ্গলবার সকাল ৭টায় মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে শ্রদ্ধা জানাবেন তারা। এরপর এনসিপির নেতারা রাজধানীর রায়েরবাজারে সকাল ১০টায় চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করবেন।

বিজ্ঞাপন

সোমবার জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাতের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দু'টি কর্মসূচিতেই জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আখতার হোসেনের নেতৃত্বে কেন্দ্রীয় সদস্যরা উপস্থিত থাকবেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন